ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মাদারগঞ্জে এনসিপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জ : উপজেলা জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে মোনাজাতে অংশ নেন অতিথি নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ শুক্রবার বিকালে উপজেলার বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজন করে।

উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতা শহিদুজ্জামানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন, হলি মিশন শিক্ষা পরিবারের চেয়ারম্যান আবু সাইম, পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা ইসলামি আন্দোলনের নেতা মুফতি আব্দুল মান্নান, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রমজান আলী, উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতা রকি রায়হান, সিয়াম, রুমন, মোস্তাক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এনসিপির নেতা লেমন মিয়া।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা হেফাজত ইসলামের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম।

এসময় কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির সদস্য হিফজুর রহমান বকুল, কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ শিহাব, উপজেলা এনসিপির নেতা আরিফুল ইসলাম, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বসহ এনসিপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

মাদারগঞ্জে এনসিপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫