ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

বকশীগঞ্জে হেফাজতে ইসলামের কমিটি গঠিত

বকশীগঞ্জ : বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মওলানা মো. নজরুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠন করা হয়েছে। মুফতি মোহাম্মদ আলীকে সভাপতি ও মুফতি মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়। ২৬ মার্চ বুধবার নবগঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে কমিটির পরিচিতি সভার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের জামালপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মওলানা মো. নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মওলানা আলী আকবর ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন।

নবগঠিত কমিটির বকশীগঞ্জ শাখার সভাপতি মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মনিরুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মওলানা আবদুল মজিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মওলানা সাইফুল ইসলাম জামালপুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুর রশিদ , সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মহিব হাসান ও প্রচার সম্পাদক মওলানা হামিদুল ইসলাম প্রমুখ।

পরে ইফতার ও দোয়া মাহফিলে শান্তির ধর্ম ইসলামের বিজয় চেয়ে মোনাজাত পরিচালনা করা হয়। একই সাথে ইসলামের কার্যক্রমকে বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

বকশীগঞ্জে হেফাজতে ইসলামের কমিটি গঠিত

আপডেট সময় ০৯:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫