ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

নকলায় ৪১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল বীজ, সার

নকলা : ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আঊশ ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করে কৃষি বিভাগ। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আঊশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আঊশ ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২৫ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিদ্দিকুর রহমানসহ কৃষিবিভাগের অন্যন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী এ প্রতিবেদককে বলেন, নকলা উপজেলায় ৪১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি এক বিঘা জমির জন্য পাঁচ কেজি উফশী আঊশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

নকলায় ৪১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল বীজ, সার

আপডেট সময় ০৯:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫