ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু

বকশীগঞ্জ : কান্নায় ভেঙে পড়েন নিহত স্কুলশিক্ষিকার স্বজনেরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় ফৌজিয়া আফরিন (৩৬) নামে একজন স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার সকাল ৮টার দিকে বকশীগঞ্জ পৌরসভার তিনানীপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষিকা ফৌজিয়া আফরিন বগারচর ইউনিয়নের জাকিরুল ইসলামের স্ত্রী। তিনি রহিমা সালাম স্কুল ও কলেজের বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শিক্ষিকা ফৌজিয়া আফরিন ২৫ মার্চ সকালে নিজ বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে করে বকশীগঞ্জ পৌর শহরে যাচ্ছিলেন। পথে বকশীগঞ্জ- রৌমারী মহাসড়কে তিনানীপাড়ায় বিপরীতগামী একটি পিকআপভ্যান সজোরে অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হন অটোভ্যানে থাকা স্কুল শিক্ষিকা ফৌজিয়া আফরিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্তিয়াক আহমেদ এ প্রতিবেদককে জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে নিহত ফৌজিয়া আফরিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়ায় ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা যায়নি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

বকশীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু

আপডেট সময় ০৮:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫