ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

চেয়ারম্যান পলাতক, প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব পেলেন ইউপি সদস্য আলমগীর

সরিষাবাড়ী : প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম পুলিশের গ্রেপ্তার এড়াতে পলাতক থাকায় প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব পেলেন ইউপি সদস্য আলমগীর হোসেন।

২৩ মার্চ রবিবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদের হল মিলনায়তনে এক আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে তিনি এই দ্বায়িত্ব গ্রহণ করেন।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন আলমগীর হোসেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরিষাবাড়ীর বিভিন্ন জায়গায় ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এরপর ৫ আগস্ট থেকে পলাতক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম। চেয়ারম্যান পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে ১৯ মার্চ জেলা প্রশাসক হাসিনা বেগম ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক ও চলমান রাখতে ইউপি সদস্য আলমগীর হোসেনকে প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব দেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবা করব। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ইউনিয়নের কল্যাণে কাজ করার জন্য সবার সহযোগিতা চাইলেন তিনি ।

দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক সরোয়ার কবির রিপন, সহ-সভাপতি উজ্জ্বল সরকার, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মুন্না, ইউপি সচিব মুনিরা বেগম প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চেয়ারম্যান পলাতক, প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব পেলেন ইউপি সদস্য আলমগীর

আপডেট সময় ০৯:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫