ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

শহীদ জিয়া ছিলেন একজন খাঁটি মুসলমান দেশপ্রেমিক রাজনীতিবিদ : এ কে এম আমিনুল হক

শ্রীবরদী : বিএনপির ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এ কে এম আমিনুল হক। ছবি: বাংলারচিঠিডটকম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এ কে এম আমিনুল হক বলেছেন, আমরা অনেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কিছু জানি আবার কিছুই জানি না। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এ দেশ যখন বাকশাল কায়েমের মধ্য দিয়ে বাক স্বাধীনতা হারিয়েছিল তখন তিনি (জিয়া) বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছেন। তিনি ছিলেন একজন খাঁটি মুসলমান এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ। এ দেশের যত সমৃদ্ধি, সব তাঁর সময়ে হয়েছে।

আমিনুল হক ২১ মার্চ শুক্রবার তাঁর শ্রীবরদী উপজেলার নিজ গ্রাম হালগড়ায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন।

প্রধান অতিথি আমিনুল হক বলেন, শহীদ জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন মাদার অফ ডেমোক্রেসি। অর্থাৎ গণতন্ত্রের মা। তিনি এমন একজন মহিলা, যিনি নিজ সন্তানের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন। তিনি আরও বলেন, বর্তমানে বিএনপির সার্বিক দেখাশোনা করছেন তারেক রহমান। তিনি (তারেক রহমান) বলেছেন এ দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপিতে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। এ জন্য আসন্ন নির্বাচনে এমন একজন মানুষকে নির্বাচিত করবেন যিনি দুর্নীতি ও চাঁদাবাজি থেকে অনেক দূরে রয়েছেন। অর্থাৎ একজন খাঁটি দেশপ্রেমিককে নির্বাচিত করবেন।

আমিনুল হক বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় আর আমি যদি ভালো গুণের অধিকারী হয়ে থাকি তাহলে আপনারা আমাকে মনোনীত করবেন।

আমিনুল হক বলেন, তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছেন। এটি বাস্তবায়নের জন্য আমাদের সার্বিক সহায়তা করতে হবে। এই ৩১ দফা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে বিশ্বের দরবারে বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

বিএনপির সাবেক নেতা সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক নেতা ফজলুল কাদের লুটু, শেরপুর শহর বিএনপির সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, পিপি আইনজীবী আশরাফুন্নাহার রুবী, কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শফিকুল ইসলাম গোল্ডেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

শহীদ জিয়া ছিলেন একজন খাঁটি মুসলমান দেশপ্রেমিক রাজনীতিবিদ : এ কে এম আমিনুল হক

আপডেট সময় ০৮:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫