ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জুলাই চার্টারে আ’লীগের রাজনীতি নিষিদ্ধের উল্লেখ রাখার আহ্বান এনসিপি’র

২২ মার্চ রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর শাখা। ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টারে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কথা উল্লেখ রাখার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

২২ মার্চ শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর শাখা। বিক্ষোভ সমাবেশে দলটির সদস্য সচিব এই মন্তব্য করেন।

আখতার বলেন, রাজপথের হাজারো রক্তের বিনিময়ে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। এদেশে আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দিব না। বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবারই এদেশের সাধারণ জনগনের জীবন ঝুঁকিতে পড়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তারপর আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্রের বদলে বাকশাল কায়েম করেছিল।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিল সে গণতন্ত্রের মুখে চুনকালি দিয়ে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এর নির্বাচনের নামে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ।

দলটির সদস্য সচিব আরো বলেন, বাংলাদেশের মানুষ রাজপথে জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। আমাদের শহীদ ভাইদের রক্তের শপথ, শরীরে একবিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আর স্বনামে রাজনীতি করতে দিব না। ফ্যাসিবাদ ও মুজিববাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া হবে না।

অবিলম্বে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন রাজনৈতিক, সাংগঠনিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। দ্রুতই দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করতে হবে।

তিনি আরো বলেন, অনেকেই ভালো আওয়ামী লীগের কথা বলে। আমরা বলি, লোম বাছাই করতে যেয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায় তেমনি আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাছাই করতে গেলে গোটা আওয়ামী লীগ উজাড় হয়ে যাবে। আওয়ামী লীগে কোন ভালো নেতৃত্ব নাই।

তিনি বলেন, আওয়ামী লীগ এখন পর্যন্ত বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে: পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের হত্যাকান্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও সর্বশেষ ২০২৪ এর হত্যাকাণ্ডের জন্য তারা এখনো দুঃখ প্রকাশ করেনি। এখনো অনুশোচনা প্রকাশ করেনি। এই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন শক্তি, ব্যক্তি দাঁড়ানোর চেষ্টা করে তবে ছাত্র-জনতা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।

দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বাংলাদেশে সামনের দিনে আওয়ামী লীগের নামে, আদর্শে ও মার্কায় কোন রাজনীতি হবে না।

আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জুলাই চার্টারে আ’লীগের রাজনীতি নিষিদ্ধের উল্লেখ রাখার আহ্বান এনসিপি’র

আপডেট সময় ০৯:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫