ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

আওয়ামী লীগের বিচার করেই শহীদদের রক্তের ঋণশোধ করতে হবে : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ ২১ মার্চ শুক্রবার জাতীয় শহীদ মিনারে আয়োজিত এক গণ ইফতার মাহফিলে বলেছেন, শহীদদের রক্তের দায় কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। আওয়ামী লীগের বিচার করেই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। কোন রাজনীতি, কোন অজুহাত বা কোন কূটকৌশলে শহীদদের রক্ত ও জীবনকে বিক্রি করে দিলে ইতিহাস তাদের ক্ষমা করে না।

তিনি বলেন, রক্তের দায় যারা অস্বীকার করে তাদের শাস্তি ভোগ করতেই হয়। তাই ২৪ এর গণআন্দোলনসহ বিগত বছরগুলোতে যারা হত্যা, গুম, জুলুম ও নিপীড়নের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করতেই হবে এবং আগামীতে যেন কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য রাষ্ট্র সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন দিতে হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আরিয়ান মুহাম্মদ ইমনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ।

এদিকে ২১ মার্চ সকালে রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জরুরি সভায় সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ইতিহাসের নিকৃষ্ট দল আওয়ামী লীগের অপরাধের বিচারের আগে যারাই দলটির পুনর্বাসন চাইবে তাদেরকেই প্রতিহত করা হবে।

তিনি বলেন, প্রয়োজনে আবার জুলাই বিপ্লব হবে, তবুও গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন এ মাটিতে হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কোনোভাবেই বাংলার মাটিতে রাজনীতির সুযোগ দেওয়া হবে না।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

আওয়ামী লীগের বিচার করেই শহীদদের রক্তের ঋণশোধ করতে হবে : ইসলামী আন্দোলন

আপডেট সময় ০৯:৩৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫