ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এক্সপ্রেস ট্রেন আগের রুটে চালুর দাবি, মানববন্ধন ব্রহ্মপুত্র নদে শিক্ষার্থী নিখোঁজ ভাটারা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত জামালপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত ইসলামপুরে এসিড নিক্ষেপ করে ডাকাতি, দম্পতি গুরুতর আহত ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাক নির্মূলে সমন্বিত প্রয়াস চালানোর আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা পেল দরিদ্ররা   বজ্রপাতে মুদি দোকানে অগ্নিকাণ্ড পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

জামালপুর জেলা কারাগারের কয়েদিদের মনো-সামাজিক উন্নয়নে প্রশিক্ষণ ও বিনোদন সামগ্রী বিতরণ

জামালপুর : জেলা কারাগারের কয়েদিদের মাঝে প্রশিক্ষণ ও বিনোদন সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

বিভিন্ন অপরাধে আটক কয়েদিদের দক্ষতা এবং মনো-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জামালপুর জেলা কারাগারে জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে প্রশিক্ষণ ও বিনোদন সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার বেলা ১১টার দিকে জামালপুর জেলা কারাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সভাপতি হাছিনা বেগম এসব সামগ্রী বিতরণ করেন। সামগ্রী গ্রহণ করেন জেল সুপার আবুল কালাম আজাদ। বিতরণের সময় অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম, সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, প্রবেশন কর্মকর্তা ফারুক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জামালপুর : জামালপুর জেলা কারাগারের গেটে জেলা প্রশাসক হাছিনা বেগম ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসক উপকরণ সামগ্রী বিতরণ শেষে তার বক্তব্যে বলেন, ভুল বা অপরাধ করে কারাগারে আসা ব্যক্তিদের বন্দি জীবনে স্বাচ্ছন্দে থাকার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করে থাকে। তাদের বিনোদন ও প্রশিক্ষণের মাধ্যমে মনো-সামাজিক উন্নয়নের পাশাপাশি দক্ষতা উন্নয়নের জন্য অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সামগ্রী বিতরণ একটি মহতী কাজ।

একই দিন তিনি ১৩ জন পুরুষ ও ১০ জন মহিলা কয়েদিদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করেন। তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ পরিচালিত হবে। আগ্রহী কয়েদি পাওয়া গেলে নতুন মেয়াদে পুনরায় কোর্স চালানো হবে বলে প্রবেশন কর্মকর্তা জানান।

জানা গেছে, এদিন চারটি সেলাই মেশিন, দু’টি ৪০ ইঞ্চি মাপের টেলিভিশন, চারটি ক্যারাম বোর্ড, বই ও পোশাক তৈরির জন্য কাপড় দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুর এক্সপ্রেস ট্রেন আগের রুটে চালুর দাবি, মানববন্ধন

জামালপুর জেলা কারাগারের কয়েদিদের মনো-সামাজিক উন্নয়নে প্রশিক্ষণ ও বিনোদন সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৫:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫