ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য

বকশীগঞ্জ : আটক বাশর সর্দার ও নুহু মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য ও তার সহযোগীকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ১৭ মার্চ সোমবার ভোরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বকশীগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশর সর্দার ও সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে নুহু মিয়া (২৮)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসাবে ১৭ মার্চ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশ সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মতি মিয়ার ছেলে নুহু মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় একই গ্রামের ইউপি সদস্য বাশর সর্দার ও নুহু মিয়াকে আটক করা হয়। দুপুরে তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য

আপডেট সময় ০৮:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫