ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ট্রাম্পের চিঠি তার বক্তব্যের প্রতিফলন : ইরান

১৭ মার্চ সোমবার ইরান জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তারা একটি চিঠি পেয়েছে। চিঠিতে ট্রাম্প ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প টিঠিতে তার প্রকাশ্য বক্তব্যের প্রতিধ্বনি করেছেন।

বিষয়টি নিয়ে ‘মূল্যায়ন সম্পন্ন হলে’ যথাযথ চ্যানেলের মাধ্যমে ইরান প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তেহরানে এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাকাই বলেন, ‘চিঠির বিষয়বস্তু ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে বেশি অমিল নেই। তিনি আলোচনার একই বিষয়গুলো পুনরাবৃত্তি করেছেন। মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর যথাযথ চ্যানেলের মাধ্যমে আমাদের প্রতিক্রিয়া জানানো হবে।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উদ্দেশ্যে লেখা চিঠিটি ১২ মার্চ বুধবার সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক আনোয়ার গারগাশের মাধ্যমে তেহরানে পাঠানো হয়।

একই দিনে খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব উড়িয়ে দেন। তিনি বলেন, প্রস্তাবিত সমঝোতা ইরানের ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না’, বরং ‘নিষেধাজ্ঞাকে আরো কঠোর করবে’।

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ‘সর্বোচ্চ চাপ’ পুনর্বহাল করেছেন, যা তার প্রথম মেয়াদে গৃহীত পদ্ধতির প্রতিফলন।

মার্কিন দৃষ্টিভঙ্গির লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক বোমার অধিকারী হওয়া থেকে বিরত রাখা। ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের এই চাওয়া সব সময় প্রত্যাখ্যান করে আসছে।সূত্র:বাসস।

বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ট্রাম্পের চিঠি তার বক্তব্যের প্রতিফলন : ইরান

আপডেট সময় ১০:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫