ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জামালপুরে মোবাইল অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুর : ইফতার মাহফিলে মোবাইল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা মোবাইল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ রবিবার বিকালে জামালপুর শহরের নিরালা রোডে মুসলিমাবাদে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর মোবাইল অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মোবাইল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবুল হায়াত উজ্জ্বল, সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সুজন, প্রচার সম্পাদক লাভলু, কোষাধ্যক্ষ মুন্না, সদস্য আব্দুল জলিল, রাজিব সোম, মুক্তা, ইফতার আয়োজনের আপ্যায়ন সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাফিক।

সভাপতির বক্তব্যে জামালপুর জেলা মোবাইল অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল রানা বলেন, মোবাইল অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে জামালপুরের বিভিন্ন ব্যবসায়ীরা অংশ নেন। এই ইফতার মাহফিল সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সবাই চেষ্টা করেছি। ইফতার মাহফিলকে সুন্দর করতে ব্যবসায়ীরা আমাদের সহযোগিতা করেছেন। সংগঠনের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাই। মোবাইল অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে খুব আনন্দিত।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুসলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হাসেম।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে ব্যবসায়ী এবং জেলা মোবাইল অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

জামালপুরে মোবাইল অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫