ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

জামালপুর: নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সনাকের আয়োজনে মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি) এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে নাগরিক অধিকার কর্মী আইনজীবী ইউসুফ আলী, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সনাকের সহ-সভাপতি আশরাফুজ্জামান স্বাধীন, সনাক সদস্য কায়েদ উয জামান, রফিকুজ্জামান মল্লিক, উদীচী জেলা সংসদের সহ-সভাপতি গৌতম সিংহ সাহা, ইয়েস গ্রুপের দলনেতা শাকিফ ভূইয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে ন্যায় বিচার বাধাগ্রস্ত হওয়ায় সমাজে নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সমাজের অর্ধেক নারী জনগোষ্ঠী আজ ভীত, তারা নির্বিঘ্নে ও নিরাপদে ঘরের বাইরে যেতে পারছে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে নারীদের নিরাপত্তা প্রদান এবং নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানান বক্তারা।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৯:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫