ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

অবসর নয়, এখনও ক্রিকেট খেলতে ভালোবাসি : কোহলি

এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না ভারতের বিরাট কোহলি। কারণ এখনও ক্রিকেট খেলতে ভালোবাসেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ‘ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটের’ অনুষ্ঠানে কোহলি বলেন, খেলাটির প্রতি আনন্দ-ভালোবাসা থেকেই এখনই ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা নেই।

গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টেই সেঞ্চুরির দেখা পান কোহলি। এরপর অসি সিরিজে সাত ইনিংসে মাত্র ৮৫ রান করেন তিনি। পাশাপাশি ওয়ানডে ফরম্যাটে শ্রীলংকা ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ইনিংসে ১১৫ রান করেন কোহলি। তাই গুঞ্জন উঠেছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই অবসর নিতে পারেন তিনি।

কিন্তু অবসরের ইঙ্গিত উড়িয়ে দিয়েছেন কোহলি নিজেই। তিনি বলেন, ‘আমি অর্জনের জন্য ক্রিকেট খেলি না। আনন্দ, তৃপ্তি ও খেলাটির প্রতি ভালোবাসা থেকেই ক্রিকেট খেলি। যতক্ষণ সেই ভালোবাসা বজায় থাকবে, আমি খেলা চালিয়ে যাব। এই বিষয়ে আমাকে নিজের সঙ্গে সৎ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঘাবড়াবেন না। আমি কোন ঘোষণা দিচ্ছি না। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। আমি এখনও খেলাটা খেলতে ভালোবাসি।’

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস আসর দিয়ে ১২৮ বছর পর ক্রিকেট ফিরতে যাচ্ছে অলিম্পিকে। টি-টোয়েন্টি ফরম্যাটেই হবে অলিম্পিকের ক্রিকেট। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন কোহলি। অলিম্পিকে খেলার জন্য কোহলি কি আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, ‘অলিম্পিকের জন্য? আমি ঠিক জানি না। যদি আমরা স্বর্ণ পদকের জন্য খেলি, তাহলে আমি হয়ত এক ম্যাচের জন্য ফিরে আসব। পদক জিতে আবার বাড়ি ফিরে আসব।’

তিনি আরও বলেন, ‘সারা বিশ্বে এখন অনেক টি-টোয়েন্টি লিগ হচ্ছে। আমি মনে করি, অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ততিতে আইপিএল বড় ভূমিকা রেখেছে। এটা ক্রিকেটকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে, যেখানে তা অলিম্পিকের অংশ। কিছু ছেলের জন্য এটা দারুণ সুযোগ। অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়া অসাধারণ অনুভূতি হবে।’

১২৫ টি-টোয়েন্টি ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩৮টি হাফ-সেঞ্চুরিতে ৪১৮৮ রান করেছেন ৩৬ বছর বয়সী কোহলি। রান সংগ্রহের তালিকায় তৃতীয়স্থানে আছেন তিনি। ১৫৯ ম্যাচে ৪২৩১ রান নিয়ে শীর্ষে আছেন ভারতের রোহিত শর্মা। দ্বিতীয়স্থানে থাকা পাকিস্তানের বাবর আজম ১২৮ ম্যাচে ৪২২৩ রান করেছেন।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

অবসর নয়, এখনও ক্রিকেট খেলতে ভালোবাসি : কোহলি

আপডেট সময় ০৮:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫