ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল

আগামী ১০ এপ্রিল পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ দল।

আগের দিন, ৯ এপ্রিল থেকে ছয় দলকে নিয়ে পাকিস্তানের মাটিতে শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্ব।

নারী চ্যাম্পিয়নশিপে সপ্তম থেকে দশম স্থানে থাকায় বাছাই পর্বে খেলবে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

এছাড়া র্যাং কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড ও থাইল্যান্ডও বাছাই পর্ব খেলবে।

১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল।

এরপর ১৫ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয়, ১৭ এপ্রিল লাহোর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের চতুর্থ এবং ১৯ এপ্রিল লাহোরে পাকিস্তানের বিপক্ষে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

রাউন্ড রবিন লিগের সেরা দু’দল নারী বিশ্বকাপের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে।

গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় নারী চ্যাম্পিয়নশিপে সরাসরি খেলার সুযোগ হারায় বাংলাদেশ।

আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। দশ দলের নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়ের মধ্যে থাকায় ইতোমধ্যে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা।

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল

আপডেট সময় ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫