ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

বাল্যবিয়ে বন্ধে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ করা উচিত : ইউএনও মো. মাসুদ রানা

বকশীগঞ্জ : আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. মাসুদ রানা। ছবি : বাংলারচিঠিডটকম

বাল্য ও শিশুবিয়ে রোধ করতে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন ইউএনও।

ইউএনও মো. মাসুদ রানা আরও বলেন, বাল্যবিয়ে রোধ করতে হলে কোর্টের হলফনামাকে কোর্ট ম্যারেজ বলা বন্ধ করতে হবে। মূলত কোর্ট ম্যারেজ আইনত স্বীকৃত বিয়ে নয়। কোর্ট ম্যারেজের নামে যেসব বিয়ে বলে দাবি করা হয় সেই ভিকটিমকে বেশিরভাগ সময় প্রতারণার শিকার হতে হয়।

তিনি বলেন, কোর্ট ম্যারেজ কোন বৈধ পন্থা নয়। তা সকলকে জানাতে হবে। বয়স ঘোষণা করা আর বিয়ে সম্পন্ন করা এক জিনিস নয়। তাই কোর্ট ম্যারেজ শব্দটাকে বিয়ে বলা বন্ধ করতে হবে। তিনি বাল্যবিয়ে প্রতিরোধে গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশীদারিত্ব দরকার বলে মনে করেন।

এর আগে আলোচনা সভায় বক্তারা বাল্যবিয়ে বন্ধ করা নিয়ে বিস্তরিত আলোচনা করেন। তারা বাল্যবিয়ে জন্য কোর্ট ম্যারেজকে অনেকাংশে দায়ী করেন। প্রয়োজনে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সঠিক ব্যবস্থা নেয়ার কথা বলা হয় সভায়।

আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বাল্যবিয়ে বন্ধে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ করা উচিত : ইউএনও মো. মাসুদ রানা

আপডেট সময় ০৮:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫