ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির প্রথম প্রান্তিকের চাল বিতরণ শুরু

জামালপুর : খাদ্যবান্ধব কর্মসূচির প্রথম প্রান্তিকের চাল বিতরণ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির প্রথম প্রান্তিকের চাল বিতরণ শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। ১৩ মার্চ বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী, উপজেলা খাদ্য কর্মকর্তা আইমান বিনতে ফেরদৌস প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র মানুষের খাদ্যসংকট দূর করার লক্ষ্যে খাদ্যবান্ধব কর্মসূচি সরকারের একটা মহতী উদ্যোগ। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জামালপুর : খাদ্যবান্ধব কর্মসূচির প্রথম প্রান্তিকের চাল কিনতে আসা উপকারভোগীদের ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান, দরিদ্র ও নিম্নআয়ের মানুষকে খাদ্য সহায়তার আওতায় ১৫ টাকা কেজি ধরে চাল বিতরণ শুরু হল। একজন ব্যক্তি প্রতিমাসে মাসে ৩০ কেজি চাল পাবেন এই কর্মসূচির আওতায়। সদর উপজেলার ৬৩টি পয়েন্টেসহ জেলার সাতটি উপজেলার ২৮৬ জন ডিলারের মাধ্যমে এক লাখ ৪৮ হাজার ৪০৯ জন ১৫ টাকা কেজি ধরে চাল কিনতে পারবেন। প্রথম প্রান্তিকে মার্চ-এপ্রিল এবং দ্বিতীয় প্রান্তিকে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।

এছাড়াও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় জেলার সাতটি উপজেলায় তিন লাখ ৮১ হাজার ৪৪টি পরিবার বিনামূল্য ১০ কেজি করে চাল সহায়তা পাবেন।

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির প্রথম প্রান্তিকের চাল বিতরণ শুরু

আপডেট সময় ০৮:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫