ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মাদারগঞ্জে ধর্ষণের শিকার ৫ বছরের কন্যাশিশু

ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। তন্ময় নামের সপ্তম শ্রেণির এক ছাত্র ১০ মার্চ সোমবার বিকালে ওই কন্যাশিশুকে মোবাইলে কার্টুন ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জোড়খালী ইউনিয়নের চর পরতাবাজু এলাকায় এ ঘটনা ঘটে। তন্ময় ওই এলাকার রবিউল ইসলামের ছেলে।ৎ

ধর্ষণের শিকার কন্যাশিশুটির পরিবারের স্বজনেরা জানান, ১০ মার্চ বিকালে নিজ বাড়িতে খেলছিল কন্যাশিশুটি। এ সময় তন্ময় ওই শিশুকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়। ঘরের দরজা বন্ধ করে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে শিশুটিকে ধর্ষণ করে তন্ময়। এদিকে শিশুটিকে না পেয়ে খোঁজাখুজি করে তার পরিবারের লোকজন। খোঁজতে গিয়ে তন্ময়ের বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে পান শিশুটির মা। এ সময় কন্যাশিশুটি তার মাকে পেয়ে কান্না করে সব ঘটনা খুলে বলে। শিশুটির মাকে দেখে তন্ময় কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে তন্ময়।

শিশু ধর্ষণের ঘটনার সাথে জড়িত তন্ময়কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কন্যাশিশুটির পরিবার ও এলাকাবাসী।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলারচিঠিডটকমকে বলেন, কিশোর অপরাধী তন্ময় পাঁচ বছরের এক কন্যাশিশুকে মোবাইল ফোন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে উচ্চ শব্দে গান বাজিয়ে তাকে ধর্ষণ করার অভিযোগ পেয়েছি। এ ঘটনায় ভুক্তভোগী ওই কন্যাশিশুটির মা বাদী হয়ে তন্ময়কে প্রধান আসামি করে শিশু ধর্ষণের অভিযোগে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আসামি তন্ময়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ১১ মার্চ মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে জামালপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

মাদারগঞ্জে ধর্ষণের শিকার ৫ বছরের কন্যাশিশু

আপডেট সময় ০২:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫