ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জাকাতের টাকা সংগ্রহ অভিযানে জামালপুর রোগীকল্যাণ সমিতি

জামালপুর : সভায় বক্তব্য রাখেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

দরিদ্র রোগীদের কল্যাণে পবিত্র রমজান মাস উপলক্ষে জামালপুর রোগীকল্যাণ সমিতির উদ্যোগে জাকাত, দান, অনুদান সংগ্রহের লক্ষ্যে ১০ মার্চ সোমবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও রোগীকল্যাণ সমিতির সভাপতি ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকুনুল হক, সহকারী পরিচালক ইলিয়াস মল্লিক, জান্নাতুল ফেরদৌসী, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য সাযযাদ আনসারী, তৌফিকুল আলম শরিফ, শামীমা খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা শাহিদা আক্তার আঁখি ও শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

সভায় রোগীকল্যাণ সমিতির তহবিল বৃদ্ধির জন্য জাকাতের টাকা সংগ্রহের পাশাপাশি বিত্তবানদের কাছ থেকে দান সংগ্রহ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান সংগ্রহ, বিভিন্ন শ্রেণি, পেশার ব্যক্তিদের অর্থ সহায়তা গ্রহণ, আজীবন সদস্য সংখ্যা বৃদ্ধি করা, হোটেল ও সাইকেল স্ট্যান্ডের বকেয়া আদায় এবং ভাড়া বৃদ্ধি করা, সুধী সমাবেশের আয়োজন করাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়, গত বছর সমিতির তহবিল থেকে রোগীদের জন্য ১৭ লাখ টাকার উপরে ব্যয় করা হয়েছে। তহবিল সংগ্রহ না করলে রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম দারুণভাবে ব্যাহত হবে। সভা থেকে সরকারি বরাদ্দ বাড়ানোর দাবিও জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

জাকাতের টাকা সংগ্রহ অভিযানে জামালপুর রোগীকল্যাণ সমিতি

আপডেট সময় ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫