ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের মানববন্ধন

জামালপুর : সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে কলেজ শাখা ছাত্রদলের মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনন্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে কলেজ শাখা ছাত্রদল এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন স্বপন, শান্ত, নিশাতসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সারাদেশে একের পর এক ধর্ষণ, নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, মব জাস্টিসের ভয়াবহ ঘটনা ঘটছে। কিন্তু সরকার এসব নিরসনে কোন পদক্ষেপ না নিয়ে বরং নিরব ভূমিকা পালন করছে। কার্যকর পদক্ষেপ না নেয়ায় আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারের কাছে সকল অপরাধের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের দাবি জানান বক্তারা।

শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের মানববন্ধন

আপডেট সময় ০৯:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫