ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

জামালপুর : দুর্ঘটনাস্থল ছনকান্দা এলাকার মথুরাবাড়ী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ৮ মার্চ শনিবার সকালে জামালপুর পৌরসভার ছনকান্দা মথুরাবাড়ী এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ মার্চ সকালে জামালপুর পৌরসভার ছনকান্দা মথুরাবাড়ী এলাকার ড্রাম ট্রাক চালক জুয়েল আকন্দ জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে তার ট্রাকটি দাঁড় করিয়ে ধোয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী অপর একটি ড্রাম ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুয়েল আকন্দ নিহত হন। নিহত জুয়েল আকন্দ (৪০) একই এলাকার মৃত মুনছর আকন্দের ছেলে। এ সময় ঘাতক ড্রাম ট্রাকের চালক হাসিবুল (২০) গুরুতর আহত হন। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রাশেদ আলীর ছেলে।

দুর্ঘটনার কারণে সড়কে যানজট সৃষ্টি হলে দুর্ঘটনাস্থলের কিছুটা অদূরে জামালপুর থেকে ময়মনসিংহগামী পাথরবাহী একটি ট্রাক দাঁড়িয়ে যায়। ট্রাকটি থামলে কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ট্রাকের পেছনে এসে সজোরে ধাক্কা লাগে। এতে করে মোটরসাইকেলের চালক শাওন ও তার মামা মোটরসাইকেল আরোহী ইকরামুল হক গুরুতর আহত হন। শাওন (২৩) বকশীগঞ্জ উপজেলার সীমারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং ইকরামুল হক (৪৫) দেওয়ানগঞ্জ উপজেলার মহেজ আলীর ছেলে। তারা মোটরসাইকেলযোগে বকশীগঞ্জ উপজেলার সীমারপাড়া থেকে ময়মনসিংহের উদ্দেশে যাচ্ছিলেন।

জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম এ প্রতিবেদককে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকচালক ও মোটরসাইকেল আরোহীদের গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন এবং আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) নিরুপম এ প্রতিবেদককে জানান, অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

আপডেট সময় ০৮:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫