ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

বকশীগঞ্জ : আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন- এই অঙ্গীকার নিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আলোচনা সভার আয়োজন করে।

পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, উপজেলা স্যানিটারি পরিদর্শক মোস্তফা কামাল টিটন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, মহিলা বিষয়ক অফিসের জুলেখা বেগম, উপজেলা পিআইও অফিসের অফিস সহকারী লিয়াকত হোসেন, কিশোর-কিশোরী ক্লাবের শিল্পী অলোকা সাহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র শাহরিনা ছোঁয়া, পারি ডেভেলপমেন্ট ট্রস্ট্রের প্রতিনিধি প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন রোধ করা, অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করা, নারীদের অধিকার নিশ্চিতে কাজ করা ও নারী নেতৃত্ব তৈরি নিয়ে আলোচনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আপডেট সময় ০৯:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫