ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার
উদ্দেশ্য নবজাতকের জন্মনিবন্ধনে আগ্রহ বৃদ্ধি

নকলায় নবজাতকের বাড়িতে উপহার নিয়ে হাজির ইউএনও

নকলা : টালকী ইউনিয়নের মজিদবাড়ী এলাকায় নবজাতকের বাড়িতে মিষ্টি ও উপহার নিয়ে হাজির হন ইউএনও দীপ জন মিত্র। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় জন্মনিবন্ধনের জন্য আগ্রহ সৃষ্টি করতে ও জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে নবজাতকের বাড়িতে মিষ্টি ও উপহার সামগ্রী নিয়ে হাজির হলেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

৪ মার্চ মঙ্গলবার বিকালে নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে টালকী ইউনিয়নের বিভিন্ন এলাকার নবজাতকের বাড়িতে এসব উপহার নিয়ে হাজির হন তিনি। এ সময় টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুলসহ উপজেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ৪ মার্চ বিকালে টালকী ইউনিয়নের মজিদবাড়ি এলাকার আজিমদ্দিন ও আবুল হোসেনের বাড়িতে যান ইউএনও। নবজাতকের পরিবার হঠাৎ ইউএনও’র হাতে মিষ্টি ও উপহার সামগ্রী দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠেন। এ উদ্যোগকে সবাই স্বাগত জানান। ইউএনও’র আগমনে অনেকে উপস্থিত হলে সবার মাঝে জন্মনিবন্ধন করার ও নবজাতকের সুস্থতার জন্য ইপিআই কর্মসূচির গুরুত্ব এবং এর সুফল বর্ণনা করলে সবাই আগ্রহ প্রকাশ করেন।

ইউনিয়নের মজিদবাড়ী এলাকায় নবজাতকের বাড়িতে মিষ্টি ও উপহার নিয়ে হাজির হন ইউএনও দীপ জন মিত্র। ছবি : বাংলারচিঠিডটকম

ইউপি চেয়ারম্যান মেজাফফর মহিউদ্দিন বুলবুল বলেন, শিশু জন্মের পরে জন্মনিবন্ধন করার কথা থাকলেও নাগরিকেরা অবহেলা করেন। প্রায়ই দেখা যায় বাচ্চাদের স্কুলে ভর্তির সময় অভিভাবকেরা জন্ম সনদ নিতে আসেন। তখন দেখা যায় অভিভাবকদের জন্মনিবন্ধন করতে হয় এতে করে কিছুটা বিলম্ব হয়। তাছাড়া অনেক সময় সফটওয়্যারেরও সমস্যা থাকে। আমরা নাগরিকসেবা বৃদ্ধির জন্য এখন শিশু বাচ্চার জন্মের খবরে এখানে আসছি। যাতে তারা জন্মনিবন্ধনে আগ্রহী হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, শিশু জন্মের পরপর জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। এটা সকল পরিবারের দায়িত্ব। শুধু তাই না, জন্মের পরই জন্মনিবন্ধন করলে কোন ঝামেলা থাকে না। এর সুফল অনেক। তাই আজ আমরা এসেছি আপনাদের মাঝে সচেতনতা ও উৎসাহ বৃদ্ধি করতে ও শুভেচ্ছা বার্তা পৌছে দিতে। আপনারা নিজের শিশু জন্মের পরই জন্মনিবন্ধন করুন। নবজাতকের সুস্থতার জন্য ইপিআই কর্মসূচির অধীন সকল টিকা গ্রহণ এবং আশপাশের সবাইকে জন্মনিবন্ধন করতে উদ্বুদ্ধ করুন। এটা আপনাদের নাগরিক অধিকার।

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

উদ্দেশ্য নবজাতকের জন্মনিবন্ধনে আগ্রহ বৃদ্ধি

নকলায় নবজাতকের বাড়িতে উপহার নিয়ে হাজির ইউএনও

আপডেট সময় ০৫:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫