ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

নকলায় বাজার পরিদর্শনের সময় চারজন দোকানিকে জরিমানা

নকলা : চন্দ্রকোণায় বাজার পরিদর্শন করেন ইউএনও দীপ জন মিত্র। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর জেলার নকলা উপজেলায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও ভেজাল পণ্য বিক্রি রোধে বাজার পরিদর্শনে নেমেছে উপজেলা প্রশাসন। ৩ মার্চ সোমবার বিকালে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজার পরিদর্শনে যান উপজেলা প্রশাসন।

বাজার পরিদর্শনে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্য তালিকা, খোলা বাজারে পণ্য বিক্রি এবং পরিষ্কার পরিচ্ছন্ন না রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারজন দোকানিকে তিন হাজার ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। তাদের মধ্যে চন্দ্রকোনা বাজারের হোটেল ব্যবসায়ী ছাইদুলকে এক হাজার, সানি মিয়াকে এক হাজার , কামাল মিয়াকে এক হাজার ও মনোহারি দোকানি মতিউরকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে বাজার ঘুরে সব দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখতে নির্দেশ দেন ইউএনও দীপ জন মিত্র।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও দীপ জন মিত্র এ প্রতিবেদককে বলেন, রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীরা যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু জরিমানা করে সচেতন ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন সবসময়ই কাজ করে যাচ্ছে।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

নকলায় বাজার পরিদর্শনের সময় চারজন দোকানিকে জরিমানা

আপডেট সময় ০৫:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫