ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিনন্দন তরুণ প্রতিশ্রুতিশীল চিকিৎসক জুনায়েদ বিন জাকিরকে অর্থ আত্মসাত : আল আকাবা সমিতির পরিচালক ওয়াহেদ গ্রেপ্তার বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলামপুরে দু’টি ইটভাটা সিলগালা, ৪ লাখ টাকা জরিমানা

ইসলামপুর : ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় দু’টি ইটভাটাকে জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৪ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।

জানা গেছে, যৌথ বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার এবং জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহার নেতৃত্বে দু’টি ইটভাটায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ইসলামপুর পৗর শহরের দক্ষিণ দরিয়াবাদ এলাকায় হাশেম আলী যুগলের মালিকানাধীন হিয়া ব্রিকস ও পলবান্ধা গোরস্থান মোড়ে আমিরুল ইসলামের মালিকানাধীন সদাগর ব্রিকস নামের ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানাসহ ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ ঘোষণা ও সিলগালা করা হয়। ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের (সংশোধিত) ১৯ এর ৫/১ ধারার ১৫/১(খ) ধারা মোতাবেক অবৈধভাবে ইট প্রস্তুত করার দায়ে এই দু’টি ইটভাটাকে জরিমানা করা হয়। এ সময় ইটভাটার চুল্লি ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়।

ইসলামপুর : ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার এই প্রতিবেদককে বলেন, অবৈধভাবে স্থাপিত ইটভাটাগুলো পরিবেশের বিপর্যয় ঘটানোর পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হওয়ায় এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রম অন্যান্য ইটভাটাতেও অভিযান পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

অভিনন্দন তরুণ প্রতিশ্রুতিশীল চিকিৎসক জুনায়েদ বিন জাকিরকে

ইসলামপুরে দু’টি ইটভাটা সিলগালা, ৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫