ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

সরিষাবাড়ীতে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

সরিষাবাড়ী : ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আইন লংঘনকারী ইটভাটায় কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ তিনটি ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৩ মার্চ সোমবার বিকালে সরিষাবাড়ী উপজেলার মহাদান ও ভাটারা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। এ সময় ঝুমুর ও তানিম নামে দুটি ইটভাটার মালিককে দুই লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সুবর্ণ ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর জামালপুরের পরিচালক সুকুমার সাহা, সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা, সুব্রত সাহাসহ সেনা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

সরিষাবাড়ী : আইন লংঘনকারী ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও একটি ভাটার চুল্লী পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। আর অপর দুইটি ভাটার কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

সরিষাবাড়ীতে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৮:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫