ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কুকুরের কামড়ে চার শিশুসহ ছয়জন আহত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. সালেহ মেহেদী।

আহতরা হলেন- চরপাকেরদহ গ্রামের লানজুর মেয়ে তামান্না (৬), সবুজ শেখের মেয়ে মহিরা (৫), হাফিজুরের ছেলে লিমন (৬), ইসরাত (৫), অহিজ উদ্দিনের ছেলে মিলন (১৮) ও জুয়েল (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি বিকালে কয়েকজন শিশু বাড়ির বাইরে খেলছিল। এ সময় একটা পাগলা কুকুর তাদের আক্রমণ করে। এ সময় পাগলা কুকুরে তামান্না, মহিরাসহ চারজনকে কামড় দেয়। পাগলা কুকুরের হাত থেকে তাদের রক্ষা করতে গিয়ে মিলন ও জুয়েল কুকুরের কামড়ে আক্রান্ত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত লিমনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আক্রান্ত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগ প্রতিরোধের কোনো ভ্যাকসিন নেই। জলাতঙ্ক রোগ প্রতিরোধের কোনো ভ্যাকসিন সরবরাহ না থাকায় আক্রান্ত ব্যক্তিরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। বাধ্য হয়ে বেশি দামে ওষুধের দোকান থেকে ভ্যাকসিন কিনছেন তারা।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. সালেহ মেহেদী বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে ছয়জন চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে জলাতঙ্ক রোগ প্রতিরোধের ভ্যাকসিন না থাকায় রোগীদের তা দেওয়া সম্ভব হচ্ছে না।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

আপডেট সময় ০৮:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫