ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী
জামালপুর জেলা প্রেসক্লাব কল্যাণ তহবিল

এক লাখ টাকার চেক পেলেন প্রয়াত সাংবাদিক জুলফিকুর রহমানের স্ত্রী

জামালপুর : এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন প্রয়াত সাংবাদিক জুলফিকার রহমানের স্ত্রী ঝর্ণা রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে প্রয়াত সাংবাদিক জুলফিকুর রহমানের পরিবারকে জামালপুর জেলা প্রেসক্লাব কল্যাণ তহবিলের এক লাখ টাকার চেক হস্তান্তর ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে চেক হস্তান্তর ও শোক সভার আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে চেক হস্তান্তর ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এছাড়াও শোক সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের সাংবাদিক মুকুল রানা, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের সাংবাদিক তানভীর আহমেদ হীরা, ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল, আজকের পত্রিকার সাংবাদিক ফারুক হোসেন ফিরোজ, যায়যায়দিনের সাংবাদিক বাদশা ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জামালপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিকদের পরিবারের মাঝে অর্থিক সহায়তা প্রদান মহৎ দৃষ্টান্ত। এই সহায়তা একজন সাংবাদিকের মৃত্যুর পর তার পরিবার কিছুটা হলেও উপকৃত হবেন। সাংবাদিক পরিবারের কল্যাণে এই তহবিলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যক্তিবর্গকে আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানান বক্তারা। প্রয়াত সাংবাদিক জুলফিকুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরে পরে প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জামালপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রয়াত সাংবাদিক জুলফিকার রহমানের স্ত্রী ঝর্ণা রহমানের হাতে এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রয়াত সাংবাদিক জুলফিকার রহমানের দুই ছেলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য মাইটিভি ও ইত্তেফাকের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি জুলফিকুর রহমান গত ১৪ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

জামালপুর জেলা প্রেসক্লাব কল্যাণ তহবিল

এক লাখ টাকার চেক পেলেন প্রয়াত সাংবাদিক জুলফিকুর রহমানের স্ত্রী

আপডেট সময় ০৮:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫