ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় একদিনে তিনজনের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৬ ফেব্রয়ারি বুধবার পৃথক তিনটি ঘটনায় একইদিনে তিনজন মারা গেছেন। উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মমিনুল ইসলাম শ্বাসরোধে নিহত, কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মোস্তফা মন্ডল ও পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামে কিশোর তামিম ফাঁসিতে মারা গেছে বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র জানায়, মমিনুল ইসলাম (১৮) ছোট বোনের সঙ্গে পরমানন্দপুর নানাবাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ২৬ ফেব্রুয়ারি বুধবার রাতে নানার সঙ্গে ওরশ মাহফিলে গিয়ে নিখোঁজ হন। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে গলায় শ্বাসরোধের চিহ্নসহ ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। একইদিন বড়বাড়িয়া গ্রামের কৃষক মোস্তফা মন্ডল (৪২) ধানক্ষেতে সেচ দিতে যান। তিনি সেচপাম্পের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কাওয়ামারা গ্রামের কিশোর তামিম ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে জানিয়েছেন তার পরিবারের স্বজনেরা।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, একই দিনে পৃথক স্থানে তিনজনের অস্বাভা্বিক মৃত্যুর কথা শুনেছি। এসব ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় একদিনে তিনজনের মৃত্যু

আপডেট সময় ০৭:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫