ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

জামালপুর শহরে দুটি বেকারিতে দুই লাখ টাকা জরিমানা

জামালপুর : সকাল বাজার এলাকায় কেক ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা শহরের বেশ কয়েকটি বেকারি ও রেস্টুরেন্টে জামালপুর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেকারিতে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ সূত্র জানায়, জামালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানজিনা আক্তারের নেতৃত্বে ২৬ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর শহরের বেশ কয়েকটি বেকারি ও রেস্টুরেন্টে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় শহরের সকাল বাজার এলাকায় কেক ফ্যাক্টরি ও যমুনা বেকারিতে অনিরাপদ খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনিরাপদ রঙ ব্যবহার করার দায়ে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে জামালপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, র‌্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে নিয়মিত আইনি কার্যক্রমের অংশ ছাড়াও রমজান মাসকে কেন্দ্র করে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জামালপুর শহরে দুটি বেকারিতে দুই লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৩:২৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫