ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

শেখ হাসিনার বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ

জামালপুর : শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে গুম-খুন, গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসব দাবিতে জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আয়োজনে ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে শহরের গেইট পাড় এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।

জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিকের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সদস্য হাবিবুর রহমান, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক শামীম হোসেন মঙ্গল, শহর যুবদল নেতা মো. রোমান মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, সাইফুল ইসলাম, নূর ইলাহি নীল, সজীব আহাম্মেদ ডোনা, মো. রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস, যুগ্ম সম্পাদক রুবেল, মাহমুদুল হাসান, শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান ইলি, জিসাস জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল, জাতীয়তাবাদী প্রজন্ম দল জামালপুর জেলা শাখার সদস্য সচিব মো. আব্দুল মান্নান, জামালপুর দক্ষিণ ছাত্রদল শাখার নেতা সাজ্জাদ হোসেন, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাম্মেদ বাবু প্রমুখ।

বক্তারা সারাদেশে খুন, গুম ও গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। এছাড়া প্রশাসনের কাছে জামালপুরে আসামি হওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারেরও দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেখ হাসিনার বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ

আপডেট সময় ০৯:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫