ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষায় করণীয় শীর্ষক সেমিনার

জামালপুর: প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষায় করণীয় শীর্ষক সেমিনারে অতিথি আলোচকবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি বুধবার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশীষ সরদার, বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আলী হায়দার ভূইয়া, জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ।

সভায় সরকারি, বেসরকারি প্রতিনিধি, সাংবাদিক, প্রতিবন্ধী প্রতিনিধিরা অংশ নেন।

সভা সূত্র জানায়, জামালপুর সদর উপজেলায় সাড়ে ১৪ হাজার প্রতিবন্ধী সনাক্ত হয়েছে। এরমধ্যে ১৩ হাজারের অধিক ব্যক্তি প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন। এছাড়া শিক্ষা উপবৃত্তি, সহজ শর্তে ঋণ-সহ প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষা ও অধিকার সংরক্ষণে কাজ করে আসছে।

প্রতিবন্ধী সুরক্ষা আইনটি তৃণমূল পর্যায়ের জনগণের মাঝে প্রচার ও সচেতনতা সৃষ্টিতে কাজ করার জন্য সমাজসেবা কার্যালয়-সহ বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষায় করণীয় শীর্ষক সেমিনার

আপডেট সময় ০৯:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫