ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল : তৃতীয় হয়েছে দোহারো ও দেয়াড়া আন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল’ টুর্নামেন্টে বালক-বালিকা বিভাগে যথাক্রমে- তৃতীয় হয়েছে দোহারো ও দেয়াড়া আন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বালক বিভাগে খুলনা বিভাগের খুলনা জেলার কয়রা উপজেলার দেয়াড়া আন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে তৃতীয় স্থান দখল করে।

নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতা ছিল।

বালিকা গ্রুপে খুলনা বিভাগে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে তৃতীয় হয়।

গত ২২ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের খেলা শুরু হয়।

দেশের আটটি বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে।

২৭ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বালক-বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ফাইনালে বালিকা বিভাগে রাজশাহী বিভাগের পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে সিলেট বিভাগের সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে।

এবারের টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা দল অংশ নেয়।

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল : তৃতীয় হয়েছে দোহারো ও দেয়াড়া আন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট সময় ০৮:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫