ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জেলা প্রশাসক হাছিনা বেগম

জামালপুর : শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জামালপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় তিনি ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। এরপর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামালপুর প্রেসক্লাব, প্রেসক্লাব জামালপুর, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক জামালপুর, জামালপুর জেলা প্রেসক্লাব, জামালপুর নাগরিক ভয়েস, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, গণতন্ত্রমঞ্চ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।

অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি উদযাপিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জেলা প্রশাসক হাছিনা বেগম

আপডেট সময় ০৮:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫