ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জামালপুরে জামায়াতের কর্মী, সুধী সমাবেশ অনুষ্ঠিত

Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন শাখার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের সেগুনতলা বালু মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী নরুন্দি ইউনিয়ন শাখার সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা আব্দুস সাত্তার বলেন, শোনার ভিতরে কল্যাণ নাই। এখন মানার ভিতরে হল কল্যাণ। আসুন আমরা আগে নিজেদের ভিতরে পরিবর্তন আনি। আমরা যদি আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারি, নিজেদের গড়ে তুলতে পারি, আল্লাহর সৈনিক হিসাবে, জিন্দেগির মুমিন হিসাবে, তাহলে এই সমাজের পরিবর্তন আসবে। আর সমাজের পরিবর্তন আসলেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার পথ সুগম হয়ে যাবে।

তিনি আরও বলেন, জমি আল্লাহর মানুষ আল্লাহর। এই আল্লাহর মানুষগুলোকে পরিচালিত করতে হবে আল্লাহর দ্বীন অনুযায়ী। হুকুম দেওয়ার অধিকার, বিধান দেওয়ার অধিকার, একমাত্র আল্লাহর। তাদেরকে পরিচালিত করতে হবে আল্লাহর বিধান দিয়ে। মানবরচিত কোন বিধান দিয়ে পরিচালনা করার কোন বিধান নেই। আমরা যারা আছি সেই দ্বায়িত্ব পালন করতে নিজেদেরকে তৈরি করতে হবে। আমাদের আরও অন্যতম পরিচয় হল সর্বশেষ নবীর সাইয়াতুল মুসলিম মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.) -এর উম্মত। একমাত্র কোরআনের মাধ্যমে আমরা যে স্বপ্ন দেখি, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের। কোরআনের বাংলাদেশ হিসেবে যদি আমরা এই বাংলাদেশ গড়ে তোলার জন্য ময়দানে আসতে পারি। তবেই আমরা সেই বাংলাদেশ পেতে পারি।

জামায়াতে ইসলামী সদর উপজেলা নরুন্দি ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা শরিফ আহমদের সঞ্চালনায় কর্মী ও সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আউয়াল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার শূরা সদস্য মাওলানা কুদরতে খোদা, জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর হাফেজ শরিফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নোমান প্রমুখ।

কর্মী ও সুধী সমাবেশে জামায়াতে ইসলামী সদর উপজেলা নরুন্দি ইউনিয়ন শাখার সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

জামালপুরে জামায়াতের কর্মী, সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫