ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা নদীতে পিটিয়ে হত্যা আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

আশেক মাহমুদ কলেজে পিঠা উৎসব, একুশের দেয়ালিকা উম্মোচন

জামালপুর : দেয়ালিকা দেখছেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে দিনব্যাপী পিঠা উৎসব ও দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে উন্মোচিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ প্রাঙ্গণে এ পিঠা উৎসব উদ্বোধন এবং দেয়ালিকা উন্মোচন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ। উদ্বোধনের পর পিঠা প্রদর্শন ও বিক্রির জন্য স্থাপিত কলেজের বিভিন্ন বিভাগ ও ছাত্রী নিবাসের ১৭টি স্টল পরিদর্শন করেন অধ্যক্ষ। একই সঙ্গে দেয়ালিকাগুলোর পাঠ উন্মোচন করা হয়।

এ সময় কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক এ কে এম ফজলুল হক, অধ্যাপক আব্দুল হাই আলহাদী, সহযোগী অধ্যাপক সাকিলা শিরিন, সহযোগী অধ্যাপক শাকের চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।

স্টলগুলোতে কলেজের শিক্ষার্থীদের হাতে তৈরি বাহারি রঙের এবং হারিয়ে যেতে বসা নানা রকম পিঠা স্থান পেয়েছে। পিঠা উৎসবে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতি দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

আশেক মাহমুদ কলেজে পিঠা উৎসব, একুশের দেয়ালিকা উম্মোচন

আপডেট সময় ০৮:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫