ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করছে বাংলাদেশ

জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর লক্ষ্য নিয়ে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে বিকেল ৩টায়।

ভারত ম্যাচকে সামনে রেখে ১৯ ফেব্রুয়ারি বুধবার দুবাইয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘জয় দিয়ে শুরু করতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবেই দলের প্রধান লক্ষ্য হলো- জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এ জন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ফরম্যাটে পারফরমেন্সের অবনতি হলেও এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ। গত ওয়ানডে বিশ্বকাপের পর ১২টি ওয়ানডে খেলে মাত্র ৪টিতে জিতেছে টাইগাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে খুব বেশি আশাবাদি নন রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্সের মত কিংবদন্তীরা। তাদের মতে, বড় দলকে হারানোর মত সামর্থ্য নেই বাংলাদেশের।

এ’ গ্রুপে থাকা বাংলাদেশকে অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান।

শান্ত বলেন, ‘আমাদের একটা ইউনিট হিসেবে খেলতে হবে। দল হিসেবে খেলতে পারলে যেকোন দিন আমরা যেকোন প্রতিপক্ষকে হারাতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি টুর্নামেন্টের আটটি দলই ভালো। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ভালো স্মৃতি আছে।’

ক্রিকেট বিশেষজ্ঞরা বাংলাদেশের কোন সুযোগ না দেখলেও ভারতের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড আত্মবিশ্বাস করছে শান্তকে। ভারতের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে টাইগাররা।

পাশাপাশি ভারতের বিপক্ষে খেলতে নামলে বাংলাদেশ শিবির যে, সবসময়ই উজ্জীবিত থাকে এটিও কোন গোপন বিষয় নয়।

শান্ত বলেন, ‘সাম্প্রতিক সময় আমরা (ভারতের বিপক্ষে) কয়েকটি ম্যাচ জিতেছি। গত বছর ভারতের বিপক্ষে ঘরের মাঠে আমাদের কিছু ভালো স্মৃতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু সেটা এখন অতীত। আমি মনে করি আগামীকাল আমরা ভালো খেলতে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে পারওে আমাদের জন্য ভালো ম্যাচ হবে।’

সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারত এ পর্যন্ত ৪১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত ৩২টিতে এবং বাংলাদেশ ৮টিতে জিতেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

কিন্তু আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনও তাদের হারাতে পারেনি টাইগাররা।

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। আইসিসির ইভেন্টে যা এখন অবধি টাইগারদের সেরা ফলাফল। ঐ আসরের সেমিতে ভারতের কাছে ৯ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।

পরবর্তীতে ফাইনালে পাকিস্তানের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় ভারতের।

শান্ত জানান, ভারতকে হারানোর জন্য দুবাইয়ের কন্ডিশন আত্মবিশ্বাসী করে তুলেছে দলকে।

দুবাইয়ের ধীর গতির উইকেটকে বাংলাদেশের উইকেটের সাথে বিবেচনা করা হয় এবং সম্প্রতি এই ধরণের উইকেটে খেলতে বেগ পেতে হয়েছে ভারতকে।

শান্ত বলেন, ‘আমি মনে করছি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই আমাদের ভাল খেলতে হবে। কারণ আমি মনে করি গত কয়েক বছর ধরে আমরা এই ফরম্যাটে যেভাবে খেলেছি, তাতে আমার মনে হয় আমাদের একটি ভালো দল আছে।’

তিনি আরও বলেন, ‘কন্ডিশনও একই রকম। আমরা নিজেরা পুরোপুরি প্রস্তুত বলে আমি সত্যিকারার্থেই বিশ্বাস করি। আগামীকালের ম্যাচে ভাল কিছু হবে আশা করছি।’

বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করছে বাংলাদেশ

আপডেট সময় ১০:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫