ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪

বন্যা, তীব্র শীতকালীন ঝড় এবং প্রচণ্ড ঠান্ডার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে ১৭ ফেব্রুয়ারি সোমবার প্রাণহানির সংখ্যা বেড়ে কমপক্ষে ১৪ জনে দাঁড়িয়েছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) সোমবার সতর্ক করে দিয়েছে যে আর্কটিকের বায়ু বহনকারী শীতকালীন ঝড়ের কারণে ‘রেকর্ড পরিমাণ ঠান্ডা’ আবহাওয়ার সৃষ্টি হতে পারে, যার ফলে মন্টানা এবং উত্তর ডাকোটাতে তাপমাত্রা মাইনাস (-) ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

সোমবার কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘কেন্টাকিতে মৃতের সংখ্যা এখন ১২ জনে দাঁড়িয়েছে। যা আগের দিনের তুলনায় আটজন বেশি।’ বেশেয়ার আগে এক সংবাদ সম্মেলনে বলেন, কেন্টাকিতে দ্রুত বর্ধনশীল বন্যার পানিতে যানবাহনে আটকা পড়ে বেশিরভাগ ডুবে মারা গেছেন। মৃতদের মধ্যে একজন মা এবং তার সন্তানও রয়েছে।

গভর্নর রাজ্যজুড়ে রাস্তা থেকে দূরে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। বেশেয়ার বলেন, ২৪ ঘন্টার মধ্যে সহস্রাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসে সোমবার বলেন, তার রাজ্যেও আবহাওয়ার কারণে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আরো বন্যার আশঙ্কা রয়েছে বলে এক সংবাদ সম্মেলনে সতর্ক করে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

দমকল কর্মকর্তা স্কট পাওয়েল স্থানীয় গণমাধ্যমকে জানান, এছাড়াও জর্জিয়ার দক্ষিণাঞ্চলীয় নগরী আটলান্টায় একজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে একটি ‘অত্যন্ত বড়’ গাছ তার বাড়ির ওপর পড়লে তার মৃত্যু হয়।

সোমবার এনডব্লিউএস সতর্ক করে দিয়েছে যে, ঠান্ডা আবহাওয়া একটি বিশাল অঞ্চলের উপর প্রভাব ফেলবে, যার ফলে কেন্দ্রীয় সমভূমি, পূর্ব সমুদ্র উপকূল এবং দক্ষিণ উপসাগরীয় উপকূলে তাপমাত্রা হ্রাস পাবে।

এতে বলা হয়, ‘একটি তীব্র ঠান্ডা আর্কটিক বায়ুমণ্ডল মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-মধ্যাঞ্চলে প্রভাব ফেলতে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং আগামী কয়েকদিন ধরে দক্ষিণ ও পূর্বে ছড়িয়ে পড়বে।

সোমবারের মধ্যে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ পুনঃসংযোগ করা হয়েছে। তবে পর্যবেক্ষণ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পশ্চিম ভার্জিনিয়া, পেনসিলভানিয়া ও মেরিল্যান্ড রাজ্যে ৫০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪

আপডেট সময় ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫