ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী তালহা

জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের। ছবি : সংগৃহীত

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের। তার মতে, নিজেদের দিনে ভালো খেলতে পারলে উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বীকে হারাতে সক্ষম হবে টাইগাররা।

সম্প্রতি বিপিএলে খুলনা টাইগার্সের কোচের দায়িত্ব পালন করা তালহা সাংবাদিকদের বলেন, ‘আমরা বেশ কয়েকবার ভারতকে হারানোর কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পারিনি। আমরা ভারতের বিপক্ষে খেলতে নামলে আমাদের বড় প্রত্যাশা থাকে। আশা করি এবার পারবো।’

সম্প্রতি ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেললেও আইসিসি ইভেন্টে রেকর্ড ভালো নয় বাংলাদেশের। ২০০৭ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত একমাত্র জয় টাইগারদের। এমনকি পাকিস্তানের বিপক্ষেও ভালো রেকর্ড নেই বাংলাদেশের। ১৯৯৯ সালে আইসিসি বিশ্বকাপে সর্বশেষ পাকিস্তানকে হারিয়েছিলো টাইগাররা।

তালহা মনে করেন, বাংলাদেশের নতুন রেকর্ড গড়ার সামর্থ্য আছে। তিনি বলেন, ‘পাকিস্তানকে হারানো সম্ভব। তবে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে।’

গত বছর রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ।

২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এরপর রাওয়ালপিন্ডিতে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে- নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

বোলিং জুটির ভালো পারফরমেন্সের উপর জোর দিয়েছেন তালহা। যেকোন প্রতিপক্ষের বিপক্ষে এটি সাফল্যের চাবিকাঠি বলে অভিহিত করেন তিনি, ‘জুটিতে বোলিং করা গুরুত্বপূর্ণ। উইকেট না পেলেও রান আটকাতে হবে। চাপ অব্যাহত রাখতে পারলে প্রতিপক্ষকে আটকানো সম্ভব হবে।’

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী তালহা

আপডেট সময় ০৮:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫