ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জামালপুরে পরিবেশ দূষণরোধে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও শিখন বিনিময় সভা

জামালপুর : গর্ভবতী মায়েদের মাঝে মাটির ব্যাংক বিতরণ। ছবি: বাংলারচিঠিডটকম

উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জামালপুর এরিয়া প্রোগ্রাম অভিনব উদ্যোগ গ্রহণ করে এলাকাবাসী, পরিবেশ কর্মী, পৌরসভা এবং স্থানীয় প্রশাসনের কাছে সমাদৃত ও প্রশংসিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারি সোমবার মাঠ পর্যায়ে সরেজমিনে গিয়ে দেখা যায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়নের দৃশ্যাবলী।

জামালপুর : প্রসুতি মায়েদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার রশিদপুর গ্রামে একদল কিশোর, কিশোরী তাদের শিশু ফোরামের উদ্যোগে সংগ্রকৃত প্লাস্টিক ও পলিথিন বর্জ্য স্থানীয় ভেন্ডরের কাছে বিক্রি করছে।

স্বপ্ন শিশু কল্যাণ সমবায় সমিতির অন্যতম সদস্য অর্পা বলেন, মাটি, পানি ও বায়ুদূষণের অন্যতম কারণ পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহারে মানুষকে নিরুৎসাহিতকরণ এবং পুনঃউৎপাদনের লক্ষ্যে আমরা বাড়ি বাড়ি গিয়ে এসব বর্জ্য সংগ্রহ করে থাকি। এ পর্যন্ত আমরাসহ অন্যান্য শিশু ফোরামের মাধ্যমে সাড়ে ১২ হাজার টাকার প্লাস্টিক বর্জ্য বিক্রি করেছি। এসব টাকা দিয়ে শিশুদের কল্যাণে কাজ করা হয়। এছাড়া এলাকা পরিচ্ছন্ন রেখে আমরা সুস্থ ও সুন্দর সমাজ গড়তে চাই।

জামালপুর : প্রতিবন্ধী শিশুর মাঝে স্কুল পোশাক বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জানা যায়, স্বপ্ন শিশু কল্যাণ সমবায় সমিতি লি.-কে স্থায়ী প্রতিষ্ঠানে রূপ দিতে সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন করা হয়েছে।

অপরদিকে জামালপুর এরিয়া প্রোগ্রামের পরামর্শে গঠিত রশিদপুর নগর উন্নয়ন কমিটির উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি সোমবার প্রসূতি মায়েদের মাঝে গাছের চারা বিতরণ, গর্ভবতী মায়েদের মাঝে মাটির ব্যাংক বিতরণ এবং স্বপ্ন শিশু কল্যাণ সমবায় সমিতি লি. -এর উদ্যোগে প্রতিবন্ধী শিশুর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

জামালপুর : স্বপ্ন শিশুকল্যাণ সমবায় সমিতির নিবন্ধন পত্র আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

এসব কার্যক্রম সম্পর্কে অন্যকর্ম এলাকার গ্রাম উন্নয়ন কমিটির অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে জামালপুর এরিয়া প্রোগ্রাম আয়োজন করে শিখন বিনিময় সভা। এতে অংশ নেন জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নের ভিডিসির সদস্যরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জ্যেষ্ঠ পরিচালক অপারেশন চন্দন জেড গোমেজ।

জামালপুর : প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে ভেন্ডরের কাছে বিক্রি করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শিখন মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপপরিচালক অপারেশন জেনী মিলড্রিড ডি’ ক্রুজ, এসিও সেবাস্টিয়ান পিউরিফিকেশন, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, রশিদপুর নগর উন্নয়ন কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ প্রমুখ। এসময় ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে জামালপুর এরিয়া প্রোগ্রাম, জেসমিন এবং দুই সংস্থার কর্মকর্তাদের সাথে জিরো ৫ কর্মপরিকল্পনাসহ জামালপুরের সার্বিক উন্নয়নে বৃহদাকারে দীর্ঘ মেয়াদে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

জামালপুরে পরিবেশ দূষণরোধে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও শিখন বিনিময় সভা

আপডেট সময় ০৮:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫