ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন

চ্যাম্পিয়নস ট্রফির বাকি মাত্র তিনদিন। চলতি মাসের ১৯ তারিখ থেকে পর্দা উঠবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপখ্যাত এই টুর্নামেন্টের। মেগা টুর্নামেন্টকে সামনে রেখে ১৬ ফেব্রুয়ারি রবিবার নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওতে চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করা হয়েছে। এই জার্সিতে বাংলাদেশের পতাকার মূল থিম লাল-সবুজের ওপর সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।

জার্সি উন্মোচনের এই ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেনসহ স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারকেই।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল।

বৈশ্বিক এই আসরটি সরাসরি টিভিতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এ ছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে। জিটাল প্লাটফর্মে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় এবারের টুর্নামেন্টের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন- টি স্পোর্টস ও নাগরিক টিভিতে। এছাড়াও দেখা যাবে অনলাইন স্ট্রিমিং টফি অ্যাপে। ধারা বিবরণী শোনা যাবে রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ এ। তাছাড়াও বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চল থেকে আইসিসির নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভি-তে বিনামূল্যে খেলা দেখা যাবে প্রতিটি ম্যাচ।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন

আপডেট সময় ০৯:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫