ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

বকশীগঞ্জে বিএনপির সম্মেলন স্থগিতের দাবি

বকশীগঞ্জ : বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে ত্যাগী নেতা-কর্মীদের প্রতিবাদ সভা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন স্থগিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির পদবঞ্চিত ও ত্যাগী নেতাদের উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে তারা এই কর্মসূচি পালন করেন।

মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান উজ্জল, পৌর বিএনপির সবেক সভাপতি হাফিজুর রহমান ফিরোজ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল সাফি লিপন প্রমুখ।

বকশীগঞ্জ : বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে ত্যাগী নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অনিয়মতান্ত্রিকভাবে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের পাঁয়তারা চলছে। তৃণমূলের মতামত উপেক্ষা করে আগামী ১৮ ফেব্রুয়ারি সম্মেলন করার চেষ্টা করা হচ্ছে। তাই ১৮ ফেব্রুয়ারির সম্মেলন স্থগিত করে সকলের মতামতের ভিত্তিতে যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন ইউনিয়নের সাবেক ও পদবঞ্চিত নেতা-কর্মীরা অংশ নেন।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিএনপির সম্মেলন স্থগিতের দাবি

আপডেট সময় ০৭:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫