ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সাংবাদিক জুলফিকুর রহমান আর নেই

সাংবাদিক এ এস এম জুলফিকুর রহমান রহমান

জামালপুরের উপজেলার সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক ইত্তেফাক ও মাই টিভির সাংবাদিক বাংলাদেশ বেতারের গীতিকার ও কবি এ এস এম জুলফিকুর রহমান (৬৪) আর নেই।

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

১৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২টায় সরিষাবাড়ী গণময়দানে প্রয়াত সাংবাদিক এ এস এম জুলফিকুর রহমানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তার স্মৃতিচারণ ও মাগফিরাত কামনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি এম এ রউফ, মরহুমের ছোট ছেলে মাহবুবুর রহমান পার্থ প্রমুখ।

এ সময় সরিষাবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক এ এস এম জুলফিকুর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান সাংবাদিকেরা। পরে সরিষাবাড়ী কেন্দ্রীয় গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

সাংবাদিক এ এস এম জুলফিকুর রহমানের মৃত্যুতে সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন লেবু, জ্যেষ্ঠ সহ-সভাপতি এম এ রউফ, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, যুগ্মসাধারণ সম্পাদক মমিনুল ইসলাম কিসমতসহ সাংবাদিকেরা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

সাংবাদিক জুলফিকুর রহমান আর নেই

আপডেট সময় ০৭:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫