ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

ইনজুরিতে মৌসুম শেষ হাভার্টজের

কাই হাভার্টজ।ছবি : সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলতি মৌসুমে আর খেলতে পারবেন না আর্সেনাল স্ট্রাইকার কাই হাভার্টজ।

গত সপ্তাহে দুবাইয়ে দলের অনুশীলন ক্যাম্পে চোট পান ২৫ বছর বয়সী হাভার্টজ। এ কারণে অস্ত্রোপচার করতে হবে তার এবং বাকি মৌসুমের জন্য ছিটকে গেছেন তিনি।

অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় পুনর্বানে থাকতে হবে হাভার্টজকে। এজন্য গ্রীষ্ম পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে আর্সেনাল জানায়, ‘আমরা নিশ্চিত করছি, গত সপ্তাহে দুবাইয়ে অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে হাভার্টজ।’

তারা আরও জানায়, ‘পর্যবেক্ষণ এবং বিশেষজ্ঞদের পর্যালোচনার পর হাভার্টজের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শীঘ্রই অস্ত্রোপচারের পর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। যা আগামী প্রাক-মৌসুম পর্যন্ত স্থায়ী হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব হাভার্টজের ফেরানোর বিষয়ে ক্লাবের সকলেই তার পাশে আছে।’

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের হয়ে ৩৪ ম্যাচে ১৫ গোল করে দলের সর্বোচ্চ স্কোরার হাভার্টজ। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হাভার্টজের দল আর্সেনাল।

সমানসংখ্যক ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ইনজুরিতে মৌসুম শেষ হাভার্টজের

আপডেট সময় ০৯:৩৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫