ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা

শরফুদ্দৌলা ইবনে শহীদ। ছবি : সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। তার সাথে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে।

২০১৭ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান এবং দুবাইয়ের মাঠে গ্রুপ পর্বের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে অন-ফিল্ড আম্পয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ও কেটেলবরো। করাচিতে অনুষ্ঠেয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। এ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ারর্ফ থাকবেন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু পাইক্রফট।

২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ড ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।

মাঠের পাশাপাশি টিভি আম্পায়ার এবং অন্যান্য ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে শরফুদ্দৌলাকে।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা

আপডেট সময় ০৯:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫