ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা

জামালপুর : একটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে লাইসেন্সবিহীন চারটি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে ঢাকার পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী সচিব সুলতানা সালেহা সুমী এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় সদর উপজেলার ডাকপাড়া মেসার্স স্টার ব্রিজ, বিলপাড়া মেসার্স রূপালী ব্রিজ, জঙ্গলপাড়া বোডঘর মেসার্স কিং ব্রিক্স, জঙ্গলপাড়া বোর্ডঘর মেসার্স স্টার ওয়ান ব্রিক্স নামের ইটভাটাগুলোয় ছয় লাখ টাকা করে ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও এ অভিযানে অংশ নেন। অভিযানে পানি দিয়ে আগুন নিভিয়ে এবং ভেকু দিয়ে ভাটাগুলো ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী সচিব সুলতানা সালেহা সুমী এ প্রতিবেদককে বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জামালপুরে অভিযান চালানো হয়। অভিযানের সময় চারটি অবৈধ ইটভাটাকে ছয় লাখ টাকা করে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

জামালপুরে ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১১:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫