ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

বকশীগঞ্জে নিজের কেনা জমি উদ্ধার চান অসহায় মর্জিনা

বকশীগঞ্জ : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মর্জিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজের কেনা জমি দখলকারীদের কাছ থেকে উদ্ধার ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অসহায় মর্জিনা বেগম।

৯ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের কুমরীকান্দা গ্রামে সংবাদ সম্মেলন করেন ওই নারী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মর্জিনা বেগম বলেন, জিন্নাহ বাজার এলাকার কুমরীকান্দা গ্রামের আব্দুল মুন্নাফ, আবুল হোসেন ও জহুরা বেগমের কাছে গত বছরের ৯ অক্টোবর ৩৪ শতাংশ জমি কিনি। জমির দলিল নম্বর ২৫০৮। এই জমিটি সহকারী কমিশনার (ভূমি) আমার নামে নামজারি করে দেন। আমি জমি কিনলেও এবং সকল কাগজপত্র আমার নামে থাকলেও স্থানীয় প্রভাবশালী মৃত ইব্রাহিমের ছেলে হানিফ উদ্দিন, মনিরুজ্জামান ও তাদের আত্মীয় স্বজনেরা জোরপূর্বক জমিটি দখল করে রেখেছেন। আমি বার বার ক্রয়কৃত জমিতে যেতে চাইলে পাঁচ লাখ চাঁদা দাবি করেন। একই সাথে তারা আমাদের হুমকিও দেন। বর্তমানে স্বামী ও ছয় সন্তান নিয়ে বাবার বাড়ি শ্রীবরদীতে অবস্থান করছি। দখলদারের হাত থেকে জমি উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে মর্জিনা বেগমের স্বামী ও সন্তান উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে প্রতিপক্ষ মনিরুজ্জামান এ প্রতিবেদককে বলেন, ওই জমিতে আমাদের অংশ রয়েছে। তাই জমিতে চাষাবাদ করি। চাঁদা দাবির বিষয়টি ভিত্তিহীন।

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে নিজের কেনা জমি উদ্ধার চান অসহায় মর্জিনা

আপডেট সময় ০৮:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫