ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

৪০-এর পর প্রথম গোল : রোনালদো

৪০-এর পর প্রথম গোল ক্রিস্টিয়ানো রোনালদোর

তিন দিন আগে ৪০ বছর পূর্ণ হয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। জন্মদিনের পর প্রথম খেলতে নেমেই গতকাল গোল করেছেন তিনি।

সৌদি প্রো ফুটবল লিগে গোল করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোষ্টও করেছেন পর্তুগালের রোনালদো। সেখানে তিনি লিখেছেন, ‘৪০-এর পর প্রথম গোল।’

৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে সৌদি প্রো লিগে ১৯তম ম্যাচে রোনালদোর আল নাসর ৩-০ গোলে হারিয়েছে আল ফায়হাকে।

ম্যাচের ২২তম মিনিটে নাসরকে প্রথম এগিয়ে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড জন দুরান। তার গোলেই ম্যাচের প্রথমার্ধে লিড নিয়ে মাঠ ছাড়ে দল।

দ্বিতীয়ার্ধে নাসেরকে দ্বিতীয় গোল এনে দেন দুরান। ৭২ মিনিটে গোলটি করেন তিনি।

৭৪ মিনিটে নাসরের হয়ে তৃতীয় ও পেশাদার ক্যারিয়ারে ৯২৪তম গোল করেন রোনালদো।

এই জয়ে নিজের রেকর্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিলেন রোনালদো। পেশাদার ক্যারিয়ারে ৭০১তম ম্যাচ জিতলেন তিনি।

পাশাপাশি আল ফায়হার বিপক্ষে জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে উঠেছে আল নাসর। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট আছে তাদের। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল ইত্তিহাদ।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

৪০-এর পর প্রথম গোল : রোনালদো

আপডেট সময় ০৯:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫