ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সরিষাবাড়ীতে মারামারি ফিরাতে গিয়ে শ্রমিক নেতার মৃত্যু

আব্দুল আজিজ ওরফে সোনা সরদার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দু’পক্ষের মারামারি ফিরাতে গিয়ে আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) নামে শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন।

৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া এলাকার আব্দুল করিম মিয়ার ফসলি জমিতে এ ঘটনা ঘটে।

আব্দুল আজিজ উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণি’র ছেলে ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত অনি মন্ডলের ছেলে আব্দুল করিমের সাথে একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সালাম মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ৭ ফেব্রুয়ারি বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামাতে গেলে এক পক্ষের লোকজন আব্দুল আজিজ মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এসময় তিনি পাশে থাকা কোদালের উপর পড়ে নাকে ও কপালে রক্তাক্ত আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে মারামারি ফিরাতে গিয়ে শ্রমিক নেতার মৃত্যু

আপডেট সময় ০৯:৫৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫