ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

বকশীগঞ্জে তিন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করেছে ছাত্র-জনতা

বকশীগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে তিনটি স্থানে পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিগুলো ভাঙচুর করা হয়।

এর আগে ৫ ফেব্রুয়ারি বুধবার রাতে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠে সারাদেশের ছাত্র-জনতা।

এরই অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে নির্মিত প্রতিকৃতি ও দক্ষিণ বাজার এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা ভবন চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর চালায় দুই শতাধিক ছাত্র-জনতা। এছাড়াও আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিভিন্ন সরকারি উন্নয়ন কাজের নাম ফলকগুলো ভেঙে দেয় ছাত্র-জনতা। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং তাকে বিচারের আওতায় আনার দাবি জানায়।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

বকশীগঞ্জে তিন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করেছে ছাত্র-জনতা

আপডেট সময় ০৫:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫